বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিবেশী ও মিত্র দেশ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছেন।শনিবার (২৫ মার্চ) তিনি

2023-03-26T13:00:46+00:00
2023-03-26T13:00:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ মার্চ, ২০২৩, ১:০০ পিএম   (ভিজিট : ১৫১)
X


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিবেশী ও মিত্র দেশ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৫ মার্চ) তিনি এই ঘোষণা দিয়ে বলেন, দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোতে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে। রাশিয়া ও বেলারুশও এবার সেটা করবে। খবর: এএফপি।

বিষয়টি নিয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে কথা হয়েছে জানিয়েছেন পুতিন।

বেলারুশের সঙ্গে ইউক্রেনের বড় সীমান্ত রয়েছে।

সম্প্রতি ইউক্রেনে ডিপ্লিটেড ইউরেনিয়াম সমৃদ্ধ গোলাবারুদ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পুতিন বলেছিলেন, এমনটি করা হলে রাশিয়া এর জবাব দিতে বাধ্য হবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy