রাজবাড়ীতে ইয়াবাসহ আটক ১

মেহেদী হাসান, রাজবাড়ী

সারাবাংলা

রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মো. দেলোয়ার হোসেন খান (৫২) গ্রেপ্তার হয়েছে। মো.

2023-03-31T17:29:42+00:00
2023-03-31T17:29:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে ইয়াবাসহ আটক ১
মেহেদী হাসান, রাজবাড়ী
প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৫:২৯ পিএম   (ভিজিট : ২৩২)
X

রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মো. দেলোয়ার হোসেন খান (৫২) গ্রেপ্তার হয়েছে। মো. দেলোয়ার বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব দেহেরগতি গ্রামের মৃত আব্দুল রশিদ খানের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর মাতুব্বর সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে রাজবাড়ী জেলা সদর উপজেলার কল্যানপুর বাজারস্থ মেসার্স এইচ কে ট্রেডিং এন্ড কোং এর সামনে পাকা রাস্তার উপর থেকে মো. দেলোয়ারকে ১০০০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির পরিদর্শক মো. মনিরুজ্জামান খান বলেন ধৃত আসামির বিরুদ্ধে মামলা হয়ছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।

বাবু/জেএম




  বিষয়:   আটক 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy