সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে কালো কাপড় বেঁধে প্রতিবাদ

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে কক্সবাজারে মুখে কালো কাপড় বেঁধে মৌন

2023-03-31T19:22:36+00:00
2023-03-31T19:22:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে কালো কাপড় বেঁধে প্রতিবাদ
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৭:২২ পিএম   (ভিজিট : ২৬৯)
X

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে কক্সবাজারে মুখে কালো কাপড় বেঁধে মৌন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা।

‘কক্সবাজারের সংক্ষুব্ধ সাংবাদিকবৃন্দ’ ব্যানারে শুক্রবার বিকেলে কক্সবাজার পুরাতন শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। এসময় তারা প্রথম আলোর সাংবাদিক শামসের মুক্তি ও সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার দাবি করে ফেস্টুন নিয়ে দাঁড়ান।

ডিজিটাল নিরাপত্তা আইনকে সংবিধান পরিপন্থী উল্লেখ করে এসময় সাংবাদিকরা বলেন, এই আইনকে অবিলম্বে বাতিল করতে হবে। এই আইন স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। এতে সাংবাদিকেরা প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের মুক্তি চাই, সাংবাদিকতা অপরাধ নয়, স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের স্তম্ভ, মধ্যরাতে তুলে নেওয়া চলবে না, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চাইসহ নানা দাবিসংবলিত ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ও কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি তৌফিক লিপু, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার সভাপতি এইচএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ওসমান গণি, দৈনিক পূর্বকোণের জেলা প্রতিনিধি আরফাতুল মজিদ, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আজিম নিহাদ, দেশ টিভির জেলা প্রতিনিধি সৌরভ দেব, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, রাইজিংবিডির জেলা প্রতিনিধি তারেকুর রহমান।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে শামসের মুক্তি ও মতিউর রহমানের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। কর্মসূচিতে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy