চীনকে পাল্টা হুশিয়ারি দিল তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের যুক্তরাষ্ট্র সফর ঘিরে বেশ চটে আছে চীন। স্বায়ত্তশাসিত দ্বীপাঞ্চলটির সীমানায় এরই মধ্যে চীনা যুদ্ধজাহাজ

2023-04-08T11:28:44+00:00
2023-04-08T11:30:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চীনকে পাল্টা হুশিয়ারি দিল তাইওয়ান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ১১:২৮ এএম  আপডেট: ০৮.০৪.২০২৩ ১১:৩০ এএম  (ভিজিট : ১৪১)
X

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের যুক্তরাষ্ট্র সফর ঘিরে বেশ চটে আছে চীন। স্বায়ত্তশাসিত দ্বীপাঞ্চলটির সীমানায় এরই মধ্যে চীনা যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে দুটি মার্কিন প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে বেইজিং। ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছিল চীন। এই হুশিয়ারি সম্পর্কে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন পাল্টা জবাব দিয়েছেন।

তাইপেতে ফিরে সাই বলেন, ‘আমরা কী ধরনের চাপ ও হুমকির মধ্যে আছি বিশ্ব সম্প্রদায়কে তা দেখিয়েছি। তবে এতে তাইওয়ান আরও একতাবদ্ধ হবে, কোনোভাবেই ভেঙে যাবে না। কোনো বাধাই আমাদের বিশ্ব যোগাযোগ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না।’ তিনি  আরও বলেন, বিশ্বের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে তাইওয়ান। কোনো চাপ প্রয়োগ করেই সেই কাজ থেকে তার অঞ্চলকে বিরত রাখা যাবে না। 

আর চীনের তাইওয়ানবিষয়ক কার্যালয় বলছে, ‘কথিত ট্রানজিট ছিল একটা অজুহাত মাত্র। আসলে এটা একটা উসকানি। তারা স্বাধীনতার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল।’

মার্কিন হাউস অব রিপ্রেজেনটেটিভের স্পিকার কেভিন ম্যাকওয়ার্থির সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্টের বৈঠককে মোটেও ভালোভাবে নেয়নি চীন। আমেরিকার মহাদেশের কয়েকটি দেশ সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে ট্রানজিট নিয়েছিলেন সাই ইং-ওয়েন। কৌশলে সেই ট্রানজিটের আড়ালেই ম্যাকওয়ার্থির সঙ্গে বৈঠক করেছেন তিনি।

সূত্র: রয়টার্স

বাবু/এ আর 





  বিষয়:   চীন  তাইওয়ান 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy