হজের জন্য ১ লাখ ১৯ হাজার ২১২ জন নিবন্ধিত হয়েছেন

বুলেটিন ডেস্ক

ধর্ম

চলতি বছর হজে যাওয়ার উদ্দেশে এ পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ২১২ জন নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে সরকারিভাবে

2023-04-08T11:33:25+00:00
2023-04-08T11:33:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হজের জন্য ১ লাখ ১৯ হাজার ২১২ জন নিবন্ধিত হয়েছেন
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ১১:৩৩ এএম   (ভিজিট : ১৫২)
X

চলতি বছর হজে যাওয়ার উদ্দেশে এ পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ২১২ জন নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে সরকারিভাবে ৯ হাজার ৯৯৬ জন এবং রেসরকারিভাবে ১ লাখ ৯ হাজার ২১৬ জন নিবন্ধিত হয়েছেন।

গত ৯ জানুয়ারি সম্পাদিত সৌদি আরবের সাথে চুক্তি অনুযায়ী এ বছর সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন। এদিকে হজযাত্রী নিবন্ধের সময় ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। নিবন্ধনের কোটা পূরণ হতেই স্বেচ্ছায় হজ নিবন্ধন সার্ভার বন্ধ হয়ে যাবে।

গত বৃহস্পতিবার বিকেলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।


বাবু/এ আর 




  বিষয়:   হজ 



Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy