শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শ্রীমঙ্গল উপজেলা

2023-04-09T17:34:22+00:00
2023-04-09T17:34:22+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: রোববার, ৯ এপ্রিল, ২০২৩, ৫:৩৪ পিএম   (ভিজিট : ১৫৮)
X

শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সূত্র জানায়, শনিবার বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের বাবুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক আব্দুল হামিদ নামক এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাবু/জেএম




  বিষয়:   শ্রীমঙ্গল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy