সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে আটক ৩

সৈকত মোঃ সোহাগ, খুলনা প্রতিনিধি

সারাবাংলা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে বিষ, বিষযুক্ত মাছ, নিষিদ্ধ টোনাজাল, চটজাল এবং নৌকাসহ তিন জেলেকে আটক করেছে

2023-04-11T13:54:02+00:00
2023-04-11T13:54:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে আটক ৩
সৈকত মোঃ সোহাগ, খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ১:৫৪ পিএম   (ভিজিট : ১৭৩)
X


সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে বিষ, বিষযুক্ত মাছ, নিষিদ্ধ টোনাজাল, চটজাল এবং নৌকাসহ তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। সোমবার (১০ এপ্রিল) আনুমানিক রাত ১০টার দিকে তাদের আটক করে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ বনরক্ষীরা।

আটককৃতরা হলেন রামপাল উপজেলার মালিডাংগা গ্রামের আমিনুদ্দিন শেখের ছেলে মোঃ শহিদ আলী শেখ (৫০), একই এলাকার মোঃ রহমান ইজারদারের ছেলে মোঃ মেরাজুল ইজারদার (২৩) ও ওজরপুর গ্রামের মোঃ জাকির শেখের ছেলে মোঃ আঃ রহিম শেখ।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান জানান, সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ির খুন্তাকোদাল খালে টহলকালীন সময়ে তাদের কাছ থেকে মাছধরার কাজে ব্যবহৃত বিষের বোতল, প্রায় ১০ কেজি চিংড়িমাছ, নিষিদ্ধ টোনাজাল, ১৫শ’ ফুট ঘনচটজাল ও একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে বন আইনে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বিষয়টি নিশ্চিত করছেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy