মেহেরপুরে হেরোইন ও ইয়াবাসহ আটক ১

মিনারুল ইসলাম, মেহেরপুর

সারাবাংলা

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি এলাকার নাহিদুজ্জামান কনক বিশ্বাস (৩০) একাধিক মামলার আসামিকে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

2023-04-19T17:26:07+00:00
2023-04-19T17:26:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেহেরপুরে হেরোইন ও ইয়াবাসহ আটক ১
মিনারুল ইসলাম, মেহেরপুর
প্রকাশ: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৫:২৬ পিএম   (ভিজিট : ২৫০)
X

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি এলাকার নাহিদুজ্জামান কনক বিশ্বাস (৩০) একাধিক মামলার আসামিকে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে পুলিশ। নাহিদুজ্জামান কনক বামুন্দি বাজারের মৃত গোলাম কাউছার বুলুর ছেলে। 

বুধবার দুপুরে গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের বজলু  বিশ্বাসের মেহগনি বাগানের পাশ থেকে তাকে গাংনী থানা পুলিশের একটি টিম আটক করে। এসময় তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দের পর তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, কনকের বিরুদ্ধে হত্যা, মাদক, বিস্ফোরক দ্রব্য, অস্ত্র  এবং ডাকাতিসহ প্রায় ডজন খানেক মামলা রয়েছে। সে মাদক নিয়ে ছাতিয়ানের বজলু বিশ্বাসের মেহগনির বাগানে অপেক্ষা করছে এমন সংবাদের ভিত্তিতে বামন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইসরাফিল হোসেন সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

বাবু/জেএম







  বিষয়:   মেহেরপুর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy