পুলিশ কর্মকর্তার কণ্ঠে কিল হিম ছবির গান

বিনোদন প্রতিবেদক

বিনোদন

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে মোহাম্মদ ইকবাল পরিচালিত, অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ছবি ‘কিল হিম’। আলোচিত এই

2023-04-19T17:13:39+00:00
2023-04-19T17:13:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুলিশ কর্মকর্তার কণ্ঠে কিল হিম ছবির গান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৫:১৩ পিএম   (ভিজিট : ৬৫৫)
X

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে মোহাম্মদ ইকবাল পরিচালিত, অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ছবি ‘কিল হিম’। আলোচিত এই ছবির একটি গানে কণ্ঠ দিয়ে প্লেব্যাক শিল্পী হিসাবে আত্নপ্রকাশ করতে যাচ্ছেন সঙ্গীতশিল্পী তৌহিদুল ইসলাম। তিনি পেশায় একজন পুলিশ কর্মকর্তা। 

‘আমার সাথে চল’ শিরোনামের রোমান্টিক ধাচের গানটিতে তৌহিদুল ইসলামের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মৌমিতা তাসরিন নদী । এক প্রতিক্রিয়ায় তৌহিদুল ইসলাম বলেন, ‘কিল হিম’ সিনেমার মাধ্যমে প্লেব্যাকে আমার অভিষেক হচ্ছে। এছাড়া জাজ মাল্টিমিডায়ার সিনেমার একটি গান ও পরিচালক ইকবাল হোসেনের আরেকটি সিনেমায় আইটেম গানে কণ্ঠ দিয়েছি। 

আশা করি, ‘কিল হিম’ ছবির গানটি সবার ভালো লাগবে। আমি পেশাগত কাজের পাশাপাশি ভালোলাগার জায়গা থেকে গান করি। সুযোগ পেলে নিয়মিত গান করার ইচ্ছা আছে। তৌহিদুল ইসলাম ছোটবেলা থেকেই গানের সঙ্গে সম্পৃক্ত। স্থানীয় বিভিন্ন গানের স্কুলে গান শেখার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও নিয়মিত গান করতেন। বর্তমানে তিনি ডিএমপি'র উত্তরা বিভাগে অতিরিক্ত উপ-কমিশনার হিসাবে কাজ করছেন।

বাবু/এসআর






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy