মহেশপুরে ট্রাকচাপায় ১ জনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

সারাবাংলা

ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার সীমান্তবর্তী সামন্তা বাজারের ডাকবাংলা মোড় এলাকায় এ

2023-05-02T14:46:50+00:00
2023-05-02T14:46:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মহেশপুরে ট্রাকচাপায় ১ জনের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩, ২:৪৬ পিএম   (ভিজিট : ১৪৫)
X

ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার সীমান্তবর্তী সামন্তা বাজারের ডাকবাংলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পার্শ্ববর্তী বাগদির আইট গ্রামের রাফেজা খাতুন ডাকবাংলা মোড়ে দাড়িয়ে ছিলেন। হেলপার বিহীন ট্রাকটি হঠাৎ পেছনের দিকে আসতে থাকে।

এতে চাপা পড়ে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে ওই নারী মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।  

এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে। মাঝ বসয়ী ওই নারী বাগদির আইট গ্রামের আফসার মন্ডলের মেয়ে।

বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy