বিমানবন্দর সড়কে প্রাইভেটকারে আগুন

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

রাজধানীর বিমানবন্দর সড়কে একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে

2023-05-04T13:34:35+00:00
2023-05-04T13:34:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিমানবন্দর সড়কে প্রাইভেটকারে আগুন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ১:৩৪ পিএম   (ভিজিট : ১৩১)
X


রাজধানীর বিমানবন্দর সড়কে একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, আজ সকাল ১০টার দিকে আমরা জানতে পারি বিমানবন্দর সড়কের কুর্মিটোলা হাসপাতালের পাশে একটি প্রাইভেটকারে আগুন লাগে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গাড়ি অনেকাংশে পুড়ে গেছে। তবে গাড়ির ভেতরের লোকজন অক্ষত অবস্থায় বের হয়েছিলেন।

আগুনের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি বলেও তিনি জানান।

-বাবু/এ.এস





  বিষয়:   বিমানবন্দর  সড়ক 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy