ধানমন্ডি লেক থেকে ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে লেকে হাঁটতে যাওয়া লোকেরা প্রথমে মরদেহটি

2023-05-08T16:34:56+00:00
2023-05-08T16:34:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ধানমন্ডি লেক থেকে ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ৪:৩৪ পিএম   (ভিজিট : ১৮১)
X


রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে লেকে হাঁটতে যাওয়া লোকেরা প্রথমে মরদেহটি দেখতে পান। পরে সকাল ৮টার দিকে লেকের পানি থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে ধানমন্ডি থানা পুলিশ।

জানা যায়, নিহতের নাম ইফতেখার খিলজি (৫৪)। তিনি শ্যামলীর একটি প্রতিষ্ঠানে ফার্মাসিস্ট হিসেবে কাজ করতেন।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কিছুদিন আগে কোনো কারণে তার চাকরি চলে যায়। এ নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পারিবারিক কিছু জটিলতাও ছিল। রোববার সকাল ৫টা ৩৮ মিনিটে তিনি বাসা থেকে বের হন। এরপর তার খোঁজ মিলছিল না। তবে সিসি ক্যামেরায় তাকে ধানমন্ডি লেকের দিকে আসতে দেখা যায়।

তিনি আরও বলেন, তার শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। ফলে আত্মহত্যা বা অসাবধানতায় লেকে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

-বাবু/এ.এস





  বিষয়:   ধানমন্ডি  ফার্মাসিস্ট 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy