কীর্তনখোলায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিনজন শেখ হাসিনা বার্নে

বরিশাল প্রতিনিধি

সারাবাংলা

বরিশাল জেলার কীর্তনখোলায় মেঘনা ডিপোর তেলবাহী ট্যাঙ্কারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার

2023-05-12T10:14:38+00:00
2023-05-12T10:14:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কীর্তনখোলায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিনজন শেখ হাসিনা বার্নে
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ১০:১৪ এএম   (ভিজিট : ১৪৪)
X

বরিশাল জেলার কীর্তনখোলায় মেঘনা ডিপোর তেলবাহী ট্যাঙ্কারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন।


বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- মো. কুতুব উদ্দিন (৪৫) দগ্ধ ৩০ শতাংশ, মো. রুবেল(৩৫) দগ্ধ ৯৫ শতাংশ ও মো. কামাল (৫০) দগ্ধ ৯৫ শতাংশ


বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.এসএম আইউব হোসেন। তিনি বলেন, বরিশালের কীর্তনখোলা এলাকা থেকে দগ্ধ তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে কুতুব উদ্দিনের শরীরের ৩০ শতাংশ, মো. রুবেলের শরীরের ৯৫ শতাংশ ও মো. কামাল হোসেনের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে রুবেল ও কামাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক।


বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy