ধলেশ্বরী নদীর তীরে উচ্ছেদ অভিযান ও জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীর তীরের ১৮ অবৈধ স্থাপনা ও ভরাট উচ্ছেদ করা হয়েছে।বিআইডব্লিউটিএ'র অভিযানে উচ্ছেদের পাশাপাশি চারটি

2023-05-23T08:19:54+00:00
2023-05-23T08:19:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ধলেশ্বরী নদীর তীরে উচ্ছেদ অভিযান ও জরিমানা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৮:১৯ এএম   (ভিজিট : ১৩৪)
X

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীর তীরের ১৮ অবৈধ স্থাপনা ও ভরাট উচ্ছেদ করা হয়েছে।বিআইডব্লিউটিএ'র অভিযানে উচ্ছেদের পাশাপাশি চারটি নৌযানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।


সোমবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফিরিঙ্গি বাজার ও মিরেশ্বরাই এলাকার প্রায় এক কিলোমিটার জুড়ে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে অবৈধ ১৮টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।


বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, 'হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ধলেশ্বরী নদীর উভয় তীরে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার মিরেশ্বরাই ও ফিরিঙ্গি বাজার এলাকার এক কিলোমিটার এলাকা হতে ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবারও এ উচ্ছেদ অভিযান চলবে। পশ্চিম মোক্তারপুর থেকে মিরেশ্বরাই পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকা জুড়ে অভিযান চালানো হবে। এতে চিহ্নিত করা ৭৬টি অবৈধ স্থাপনা ও ভরাট উচ্ছেদ করা হবে।'


তিনি আরও বলেন, সকাল ১০টায় উচ্ছেদ অভিযান শুরু হবার কথা থাকলেও ভেকু বালুতে আটকে যাওয়া কারণে কার্যক্রম শুরু করতে বিলম্ব হয়।


বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy