মেক্সিকোয় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১০

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

মেক্সিকোয় পুলিশের সঙ্গে বন্দুকধারীদের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। সোমবার (২৯ মে) দেশটির উত্তরাঞ্চলের নভো লিওঁ শহরের

2023-05-30T14:04:14+00:00
2023-05-30T14:04:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মেক্সিকোয় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১০
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ২:০৪ পিএম   (ভিজিট : ১৩৫)
X


মেক্সিকোয় পুলিশের সঙ্গে বন্দুকধারীদের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। সোমবার (২৯ মে) দেশটির উত্তরাঞ্চলের নভো লিওঁ শহরের পাশের একটি মহাসড়কে এ সংঘর্ষ ঘটে। খবর এএফপির।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মেক্সিকোর তামাওলিপাস প্রদেশ ও নভো লিওঁ প্রদেশের সংযোগকারী মহাসড়কে একটি অবস্থানে পুলিশের ওপর তিনটি সাঁজোয়া যানে করে আসা বন্দুকধারীরা হামলা চালায়। জবাবে পুলিশ গুলি করলে ১০ হামলাকারী নিহত হয়।  

নভো লিওঁর পাবলিক সেক্রেটারি জেরার্দো পালাসিওস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হামলা এবং হতাহতের বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, ‘তিনটি সাঁজোয়া যানে করে আসা একদল বন্দুকধারী বেসামরিক বাহিনীর সদস্যদেরও পর গুলি চালায়। জবাবে পুলিশের পাল্টা গুলিতে ১০ হামলাকারী নিহত এবং অন্য ৪ জন আহত হয়।’

মেক্সিকোর তামাওলিপাস প্রদেশ ও নভো লিওঁ প্রদেশের সংযোগকারী মহাসড়কটিতে এমন বন্দুক হামলার ঘটনা বিরল নয়। এ মহাসড়কটিতে প্রায়ই বিভিন্ন ধরনের সংঘবদ্ধ অপরাধের ঘটনা ঘটে। বিশেষ করে ছিনতাই এবং ডাকাতি প্রায় নিয়মিতই ঘটে।  
 
উল্লেখ্য, ২০০৬ সালে মেক্সিকো সরকার দেশটিতে বিতর্কিত মাদকবিরোধী অভিযান শুরু করার পর থেকে মেক্সিকোয় বিগত কয়েক বছরে ৩ লাখ ৪০ হাজার মানুষ খুন হয়েছেন এবং প্রায় ১ লাখ মানুষ গুম হয়ে গেছেন। এসব খুন এবং গুমের জন্য সংগঠিত অপরাধী চক্রগুলোকেই দায়ী করছে সরকার।   

-বাবু/ সাদরিনা




  বিষয়:   পুলিশ  মেক্সিকো 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy