সুইডেন শিগগিরই ন্যাটোতে যোগ দেবে : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সুইডেন শিগগিরই ন্যাটোতে যোগ দেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও এ বিষয়ে এখনো বিরোধিতা করছে তুরস্ক

2023-06-02T13:00:33+00:00
2023-06-02T13:00:33+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
সুইডেন শিগগিরই ন্যাটোতে যোগ দেবে : বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ জুন, ২০২৩, ১:০০ পিএম   (ভিজিট : ১৪২)
X

সুইডেন শিগগিরই ন্যাটোতে যোগ দেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও এ বিষয়ে এখনো বিরোধিতা করছে তুরস্ক ও হাঙ্গেরি। তবে সম্প্রতি ন্যাটোতে যোগ দিয়েছে ফিনল্যান্ড। খবর আল-জাজিরার।

বৃহস্পতিবার (১ জুন) যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্স অ্যাকাডেমি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বক্তৃতাকালে বাইডেন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্যেও ন্যাটোর ঐক্যের প্রশংসা করেন।

প্রেসিডেন্ট বলেন, ন্যাটো কয়েক দশকের তুলনায় আরও সক্রিয় ও আরও ঐক্যবদ্ধ। নতুন মিত্র ফিনল্যান্ডের কারণে এটি এখন আরও শক্তিশালী। তাছাড়া খুব দ্রুতই সুইডেনও জোটে যোগ দেবে। এটা ঘটবেই। আমি আপনাদের অঙ্গীকার করে বলতে পারি।

কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ন্যাটোর সদস্য পদের ক্ষেত্রে সুইডেনের প্রস্তাব অনুমোদনের জন্য তুরস্কের প্রতি আহ্বান জানান।

বাবু/জেএম 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy