নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু

সুভাষ বিশ্বাস, নীলফামারী

সারাবাংলা

নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় দোলাপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে।নিহতরা হলেন ওই গ্রামের

2023-06-04T17:19:11+00:00
2023-06-04T17:19:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: রোববার, ৪ জুন, ২০২৩, ৫:১৯ পিএম   (ভিজিট : ৩৪৪)
X


নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় দোলাপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন ওই গ্রামের এন্তাজুল হকের মেয়ে লিমা (৯) ও আরিফ (৭)।

ঘটনাটি ঘটেছে আজ রবিবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে। এলাকাবাসী জানায় বাড়ীর ভিতর বৈদ্যুতিক লাইনে নিজের অটোরিক্সা চার্জ দিচ্ছিলেন এন্তাজুল হক। ঘটনার সময় চার্জে লাগানো অটোতে উঠে খেলা করছিল দু’ভাই-বোন। একপর্যায়ে সর্টসার্কিটে পুরো অটো বিদ্যুতায়িত হয়ে পড়লে ঘটনা স্থলে ভাই-বোনের মৃত্যু হয়। চড়াইখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy