নবীনগরে দুই মাংস বিক্রেতাকে জরিমানা

মো. কামরুল ইসলাম, নবীনগর

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌরসভার ভোলাচং নতুন বাজার ও বাঙ্গোরা বাজারের মাংসের দোকানগুলোতে পশু জবাই ও মাংসের মান-নিয়ন্ত্রণ আইন, ২০১১

2023-06-07T19:42:24+00:00
2023-06-07T19:42:24+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
নবীনগরে দুই মাংস বিক্রেতাকে জরিমানা
মো. কামরুল ইসলাম, নবীনগর
প্রকাশ: বুধবার, ৭ জুন, ২০২৩, ৭:৪২ পিএম   (ভিজিট : ২৮৫)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌরসভার ভোলাচং নতুন বাজার ও বাঙ্গোরা বাজারের মাংসের দোকানগুলোতে পশু জবাই ও মাংসের মান-নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। 

বুধবার দুপুরে থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম আহমেদ উপস্থিত ছিলেন। 

জানা যায়, অভিযানকালে ২টি মাংসের দোকানে ভেটেরিনারি কর্মকর্তার প্রত্যয়ন ছাড়া গরু জবাই করা। এবং নোংরা পরিবেশ ও মূল্য তালিকা সংরক্ষণ না করায় মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সব দোকানে মূল্য তালিকা সংরক্ষণ, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা ও ডাক্তারের প্রত্যয়ন নিয়ে গরু জবাই করার ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy