নবীনগরে ৬ ড্রেজার মেশিন জব্দ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

শিক্ষা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে ৬টি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার উপজেলার রতনপুর

2023-06-22T19:51:02+00:00
2023-06-22T19:51:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগরে ৬ ড্রেজার মেশিন জব্দ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ৭:৫১ পিএম   (ভিজিট : ১৬৯)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে ৬টি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার উপজেলার রতনপুর  ইউনিয়নে অভিযান চালিয়ে এসব ড্রেজার মেশিন জব্দ ও এক ড্রেজার ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান ।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে ৬টি ড্রেজার মেশিন জব্দ ও এক ড্রেজার ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কাজে লিপ্ত থাকবে না বলে মুচলেকা নেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

বাবু/জেএম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy