দুর্গাপুরে অ্যাম্বুলেন্সে মিললো ভারতীয় মদ, চালক আটক

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুরে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারকালে ১৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। এ সময় চালককে

2023-07-20T20:05:50+00:00
2023-07-20T20:08:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে অ্যাম্বুলেন্সে মিললো ভারতীয় মদ, চালক আটক
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ৮:০৫ পিএম  আপডেট: ২০.০৭.২০২৩ ৮:০৮ পিএম  (ভিজিট : ১৩৮)
X

নেত্রকোনার দুর্গাপুরে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারকালে ১৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। এ সময় চালককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে দুর্গাপুর পৌরসভার খরস এলাকায় অভিযানে এসব মদ জব্দ করা হয়। আটক ব্যক্তির নাম মো. বাবুল মিয়া (৪২)। তিনি দুর্গাপুর পৌরসভার খরশ এলাকার মো.আব্দুল গনি মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এম্বুল্যান্স (ঢাকা মেট্রো চ-৫১-২৯০১) এর ভিতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে যান। এসময় অ্যাম্বুলেন্স চালককে আটক করে পুলিশ। 

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। পরবর্তীতে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy