বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে অস্ট্রেলিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়ালস এর ওয়াইন এলাকায় একটি বিয়ের বাস দুর্ঘটনার শিকার হয়েছে, এতে ১০ নিহত ও ২৫

2023-07-22T11:32:54+00:00
2023-07-22T11:32:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে অস্ট্রেলিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ২৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ জুলাই, ২০২৩, ১১:৩২ এএম   (ভিজিট : ১৬০)
X


অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়ালস এর ওয়াইন এলাকায় একটি বিয়ের বাস দুর্ঘটনার শিকার হয়েছে, এতে ১০ নিহত ও ২৫ জন আহত হয়েছে। রোববার রাতে অনুষ্ঠান শেষ করে ফেরাত পথে বাসটি গ্রেটা হান্টার ভ্যালিতে পৌঁছলে তা উল্টে যায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি

কীভাবে বাসটি দুর্ঘটনার কবরে পড়েছে তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্তে নেমেছে পুলিশ। এ ঘটনায় ৫৮ বছর বয়সী বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে।

নিউ সাউথ ওয়েলস পুলিশের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ট্রেসি চাপম্যান বলেন, বিয়ের যাত্রী বহর করা বাসটি স্থানীয় সময় রাত সাড়ে এগারোটার সময় উল্টে যায়।

বাস দুর্ঘটনায় আহত ২৫ জনকে উদ্ধার করে হাসপাতাল পাঠানো হয়েছে। দুইজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টরের করে হাসপাতালে নেওয়া হয়।

বাস দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থোনি আলবানেস। তিনি এ ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করেন।

বাবু/এ.এস





  বিষয়:   অস্ট্রেলিয়া 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy