সাঁথিয়ায় রোগাক্রান্ত গরু পরিবহনের দায়ে একজনের কারাদণ্ড

বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার সাঁথিয়ায় রোগাক্রান্ত গরু জবাইয়ের উদ্দেশ্যে পরিবহন করার অপরাধে আলতাফ হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে ১৫ (পনেরো) দিনের

2023-07-25T18:34:59+00:00
2023-07-25T18:34:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাঁথিয়ায় রোগাক্রান্ত গরু পরিবহনের দায়ে একজনের কারাদণ্ড
বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৬:৩৪ পিএম   (ভিজিট : ১২০)
X

পাবনার সাঁথিয়ায় রোগাক্রান্ত গরু জবাইয়ের উদ্দেশ্যে পরিবহন করার অপরাধে আলতাফ হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে ১৫ (পনেরো) দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় রোগাক্রান্ত তিনটি গরুও আটক করা হয়েছে।

আটককৃত আলতাফ হোসেন পাশ্বর্বতী বেড়া উপজেলার হাতিগাড়ার এলাকার গফুর প্রামাণিকের ছেলে। উপজেলার করমজা ইউনিয়নের সি এন্ড বি বাজার এলাকায় মঙ্গলবার (২৫ জুলাই) ভোর ৫টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাঁথিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরুজ্জামান এ সাজা দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরুজ্জামান জানান, আলতাফ হোসেনকে ৩টা রোগাক্রান্ত গরুসহ আটক করা হয়। উলজেলা প্রাণিসম্পদ অফিসার আটককৃত গরুগুলো খঝউ নামক জটিল সংক্রামক রোগে আক্রান্ত বলে জানান। পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী তাকে ১৫ (পনেরো) দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy