নিরাপদ খাদ্য নিশ্চিতে বিশ্বনেতাদের এগিয়ে আসতে হবে

বুলেটিন ডেস্ক

সম্পাদকীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য ও সার রপ্তানির ওপর থেকে বিধিনিষেধ তুলে নিতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়ে

2023-07-26T16:23:24+00:00
2023-08-03T14:57:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব :
নিরাপদ খাদ্য নিশ্চিতে বিশ্বনেতাদের এগিয়ে আসতে হবে
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৪:২৩ পিএম  আপডেট: ০৩.০৮.২০২৩ ২:৫৭ পিএম  (ভিজিট : ৩৪৫)
X


প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য ও সার রপ্তানির ওপর থেকে বিধিনিষেধ তুলে নিতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়ে বিশ্বব্যাপী টেকসই, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে জাতিসংঘের ‘খাদ্যব্যবস্থা’ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করেন। তিনি আধুনিক কৃষিতে বিনিয়োগের জন্য বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক ও বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে জলবায়ু-সহনশীল খাদ্য জোটকে সক্রিয় করার পাশাপাশি কার্যকর কৃষি-খাদ্য প্রযুক্তির অংশীদারিত্ব জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের জলবায়ুু-সহনশীল খাদ্য ব্যবস্থার জন্য জোট সক্রিয় করতে হবে, ২০২১ সালের জাতিসংঘ খাদ্যব্যবস্থা শীর্ষ সম্মেলনে যার সহ-নেতৃত্ব প্রদানে বাংলাদেশ সম্মত হয়েছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবÑ ১. উন্নত দেশগুলিকে জলবায়ু-অভিযোজিত কৃষি-খাদ্য ব্যবস্থার প্রতি যথাযথ মনোযোগ দিয়ে জলবায়ু অর্থায়নের জন্য খাদ্য ব্যবস্থার রূপান্তরকে অগ্রাধিকার হিসাবে বিবেচনা করা। ২. জাতিসংঘ খাদ্য ব্যবস্থা সমন্বয় কেন্দ্রকে গবেষণা ও উদ্ভাবনে আন্তঃশৃঙ্খলা সহযোগিতার মাধ্যমে জ্ঞান-ব্যবস্থাপনা বাড়াতে হবে। ৩. নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলিতে খাদ্য এবং সারের চাহিদার নিরিখে জলবায়ু-ইতিবাচক সমাধান প্রচারে বেসরকারি খাতকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে হবে। ৪. ডেল্টা এবং উপকূলীয় অঞ্চলের মতো জলবায়ু ঝুকিপূর্ণ অঞ্চলে কার্যকর কৃষি-খাদ্য প্রযুক্তি ব্যবহারের জন্য আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করা দরকার। ৫. আমাদের খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, ব্যবহার এবং সুষ্ঠু বিন্যাস জলবায়ু-নিরপেক্ষ করতে বিনিয়োগ করা উচিত।

বিশ্বের বিভিন্ন স্থানে ক্রমবর্ধমান তাপমাত্রা, দীর্ঘস্থায়ী খরা, ব্যাপক বন্যা এবং পরিবর্তনশীল বৃষ্টিপাতের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে আমাদের উপকূলীয় ভূমিতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং লবণাক্ততা অনুপ্রবেশের ফলে ধান উৎপাদনে বিরূপ প্রভাব পড়েছে। নদীভাঙন, নগরায়ন, শিল্প প্রবৃদ্ধি এবং অন্যান্য কারণের কারণে বাংলাদেশে প্রতিবছর আবাদি জমি হ্রাস পাচ্ছে। আমরা সাব-সাহারান আফ্রিকা এবং অন্যত্র জলবায়ু-চাপযুক্ত সেটিংসের সাথে আমাদের দক্ষতা ভাগ করে নিতে প্রস্তুত আছি।

সুতরাং বিশ্বনেতৃবৃন্দেকে সারাবিশ্বে নিরাপদ খাদ্য নিশ্চতে এগিয়ে আসতে হবে, যুদ্ধ-বিগ্রহ বন্ধ করতে হবে এবং জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়া মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে হবে। বিশ্ব মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুর মতো সারাবিশ্বের নিপীড়িত ও দুর্দশাগ্রস্ত মানুষের কথা চিন্তা করেই খাদ্যনিরাপত্তার জন্য তিনি এ পাঁচ প্রস্তাবনা জাতিসংঘে উপস্থাপন করেছেন। বিশ্ব নেতৃত্বের এ আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি।

বাবু/এ.এস






Loading...
Loading...


সম্পাদকীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy