ডিমলায় তিন মাদক কারবারি আটক

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডিমলায় গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার ওসি লাইছুর রহমানের নেতৃত্বে শনিবার (১২ আগস্ট) রাতে দীর্ঘ সময় অভিযান

2023-08-13T20:18:52+00:00
2023-08-13T20:18:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডিমলায় তিন মাদক কারবারি আটক
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)
প্রকাশ: রোববার, ১৩ আগস্ট, ২০২৩, ৮:১৮ পিএম   (ভিজিট : ২৪৯)
X

নীলফামারীর ডিমলায় গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার ওসি লাইছুর রহমানের নেতৃত্বে শনিবার (১২ আগস্ট) রাতে দীর্ঘ সময় অভিযান পরিচালনা করে পোস্ট অফিস মোড় থেকে ৩ জনকে আটক করেন।

আটককৃতরা হলো, সদর ইউনিয়নের বাবুরহাট শিব মন্দির গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র মো. রাসেল মানিক (বাবু) (২৪), মো. সফিয়ার রহমানের পুত্র মো. মমিনুর রহমান (৩২) ও মমিনুর রহমানের স্ত্রী মোছা. লাভলী আক্তার (২৭) তিন জনকে ১০০ পিস হেরোইনের পুরিয়া সহ তাদেরকে আটক করেন ডিমলা থানা পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ০৮ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়।

এ বিষয় ডিমলা থানার ওসি লাইছুর রহমান বলেন আটক তিনজন দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত। তাদেরকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করতে সক্ষম হই। আটককৃতদের বিরুদ্ধে ডিমলা থানায় একটি মামলা করা হয়। যাহার মামলা নং- ২০ তাং ১৩/৮/২৪। আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy