চাঁপাইনবাবগঞ্জে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার মহিপুর এলাকায় ব্যাটারি চালিত রিকশা ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১০ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু

2023-08-14T20:07:55+00:00
2023-08-14T20:07:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ৮:০৭ পিএম   (ভিজিট : ১৬৫)
X

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার মহিপুর এলাকায় ব্যাটারি চালিত রিকশা ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১০ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশু হলেন- সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেহুলা গ্রামের মাহিদুরের মেয়ে মাসরুফা।

সোমবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর সড়কের মহিপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র জানায়, মাসরুফা মহিপুর প্রত্যাশা ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন ও স্থানীয়রা জানান, সোমবার সকালে মহিপুর থেকে মা ও মেয়ে ব্যাটারিচালিত রিকশাভ্যানযোগে ফতেপুর যাওয়ার সময় মাসরুফার গায়ে থাকা ওড়না রিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ওসি আরো জানান, এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy