গরিব ও দুস্থদের মাঝে সরাইল বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে সরাইল ব্যাটালিয়ন (২৫

2023-08-15T19:42:43+00:00
2023-08-15T19:42:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গরিব ও দুস্থদের মাঝে সরাইল বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ৭:৪২ পিএম   (ভিজিট : ২৩০)
X

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক দেশব্যাপী গরিব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) বিকালে বিজয়নগর উপজেলার চাউড়া কবি সানাউল হক কলেজের মাঠে সীমান্তবর্তী এলাকার ১০০ জন গরিব ও দুস্থ পরিবারের মাঝে শুকনা ত্রাণ সামগ্রী তুলে দেন প্রধান অতিথি কর্নেল কাজী শামীম হাছান, পিএসসি, ডিপুটি রিজিয়ন কমান্ডার, রিজিয়ন সদর দপ্তর সরাইল। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা ও চিনি।

এসময় উপস্থিত ছিলেন সরাইল লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ, পিএসসি, অধিনায়ক, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি), সহকারী পরিচালক, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এবং কোম্পানী/বিওপি কমান্ডারগণসহ স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অধিনায়ক সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বলেন, দেশব্যাপী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে পালিত হচ্ছে। উক্ত জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্থানীয় জনসাধারনের মাঝে বিজিবির পক্ষ হতে গরিব ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও সব সময়ে বিজিবি এভাবেই সীমান্তবর্তী জনসাধারণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy