রূপসায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সৈকত মো. সোহাগ, খুলনা

সারাবাংলা

রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের রামনগর গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রূপসা থানা পুলিশ। এলাকাবাসী ও পুলিশ

2023-08-26T12:00:20+00:00
2023-08-26T12:00:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রূপসায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সৈকত মো. সোহাগ, খুলনা
প্রকাশ: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩, ১২:০০ পিএম   (ভিজিট : ২১৬)
X

রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের রামনগর গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রূপসা থানা পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উক্ত গ্রামের সোহাগ তালুকদারের স্ত্রী শান্তা বেগম (২২) গত ২৫ আগষ্ট রাতে তার নিজ ঘরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

রূপসা থানা পুলিশের অফিসার্স ইনচার্জ মো. শাহিন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ধারনা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে  শান্তা বেগম আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে শান্তার মাতা সালমা বেগম বাদী হয়ে রূপসা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy