হিজলায় গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

রহমাতুল্লাহ পলাশ, হিজলা

সারাবাংলা

বরিশালের হিজলায় উপজেলার চর হিজলা গ্রামে মনির হাওলাদারের পুত্র রাজু (১৭) প্রেমিকার সাথে বিয়ে না দেওয়ার কারণে অভিমানে

2023-08-30T20:14:17+00:00
2023-08-30T20:14:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হিজলায় গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা
রহমাতুল্লাহ পলাশ, হিজলা
প্রকাশ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ৮:১৪ পিএম   (ভিজিট : ২২১)
X

বরিশালের হিজলায় উপজেলার চর হিজলা গ্রামে মনির হাওলাদারের পুত্র রাজু (১৭) প্রেমিকার সাথে বিয়ে না দেওয়ার কারণে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

গতকাল ২৯ আগষ্ট নিহত রাজু জালের নৌকায় ঘুমানোর কথা বলে ঘর থেকে বের হয় এবং রাতের কোন এক সময় ঘরের পাশে মেহগনি গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে রাজুর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ভীর জমায় স্থানীয়রা। এবং থানায় জানালে থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে হিজলা থানায় একটি অপমৃত্যুর মামলা রজু হয়েছে।

নিহতের মা নাজমা বেগম জানান, তার ছেলে খুবই সরল প্রকৃতির সে তার বাপের সাথে মেঘনায় মাছ ধরে। পার্শ্ববর্তী এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং তাকে বিয়ে করার জন্য বলে। আমার ছেলের বয়স হয়নি তবুও আমরা মেয়ের বাবা মায়ের সাথে কথা বলেছি তারা বিয়ে দিলে আমরা সামাজিক ভাবে তাদের বিয়ে দিব। কিন্তু মেয়ের মা বাবা রাজি হয়নি ফলে আমরা বিয়ে দিতে পারি নাই। এ জন্য আমার ছেলে অভিমানে আত্মহত্যা করেছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy