ঝিনাইদহে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

জাহিদ হাসান, ঝিনাইদহ

সারাবাংলা

ঝিনাইদহে ক্ষুদ্র, প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলা পরিষদ

2023-09-03T16:16:00+00:00
2023-09-03T16:16:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝিনাইদহে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
জাহিদ হাসান, ঝিনাইদহ
প্রকাশ: রোববার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৪:১৬ পিএম   (ভিজিট : ১২৬)
X

ঝিনাইদহে ক্ষুদ্র, প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে এ উপকরণ বিতরণ করা হয়।

বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন। আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনাইদ হাবীব, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।

কৃষি বিভাগ জানায়, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি বীজ ও ১৫ কেজি রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-২ মৌসুমে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকলাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র, প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ উপকরণ দেওয়া হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy