ধামরাইয়ে বাসের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সুমন আহমেদ, ধামরাই (ঢাকা)

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে আরিচা মহাসড়কে বাথুলি বাসস্ট্যান্ডে এলাকায় অজ্ঞাত পরিবহনের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার সকালে ৮টার

2023-09-03T17:00:10+00:00
2023-09-03T17:00:10+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে বাসের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সুমন আহমেদ, ধামরাই (ঢাকা)
প্রকাশ: রোববার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৫:০০ পিএম   (ভিজিট : ৩৫২)
X

ঢাকার ধামরাইয়ে আরিচা মহাসড়কে বাথুলি বাসস্ট্যান্ডে এলাকায় অজ্ঞাত পরিবহনের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার সকালে ৮টার দিকে মহাসড়কের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান আলী (২৫) জেলা কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার ভাংগামোড় এলাকার সেকেন্দার আলীর ছেলে। তিনি আরএফএল কোম্পানীতে মানিকগঞ্জে কর্মরত ছিলেন।

মানিকগঞ্জ গোলড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, সকালে মোটরসাইকেলযোগে আরিচা মুখে যাচ্ছিলেন শাহজাহান আলী। এসময় অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায় ঘনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ঘাতক পরিবহনটিকে শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবার আসলে এ বিষয়ে আইনগত সিদ্ধান্ত নেয়া হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy