লালমোহনে পানিতে ডুবে মা-মেয়ের মৃত্যু

আবদুর রহমান নোমান , লালমোহন (ভোলা)

সারাবাংলা

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের তারাগঞ্জ

2023-09-05T17:55:51+00:00
2023-09-05T17:55:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লালমোহনে পানিতে ডুবে মা-মেয়ের মৃত্যু
আবদুর রহমান নোমান , লালমোহন (ভোলা)
প্রকাশ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৫৫ পিএম   (ভিজিট : ১৯৪)
X

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের তারাগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলো- ইউনিয়নের তারাগঞ্জ গ্রামের নসু গাইন এর মেয়ে রিপা আক্তার (২৭) ও নাতনি ফাতেমা (২) মাস। 

লালমোহন থানার এস.আই অপূর্ব মহন মন্ডল সত্যতা নিশ্চিত করে বলেন, রিপা আক্তারের ২ মাস বয়সী মেয়ে ফাতেমা অসুস্থ থাকায় রাতে ঘুমাতে পারেনি। ভোর বেলা মেয়েকে কোলে নিয়ে হাত মুখ ধুইতে গেলে পা পিছলে কোলের মেয়েকে নিয়ে পুকুরের পানিতে পরে যায়। সাঁতার না জানার কারণে মা- মেয়ের পানিতে ডুবে মৃত্যু হয়।

লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পানিতে ডুবে মারা যাওয়া মা ও মেয়ের সুরতহাল প্রতিবেদন তৈরি করছেন পুলিশি একটি টিম। নিহতদের পরিবারে কোন সন্দেহ না থাকায় লাশ ময়নাতদন্ত বিহীন পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy