নীলফামারীতে নেসকো কর্মচারী কিনছেন ইয়াবা ছবি ভাইরাল

সুভাষ বিশ্বাস, নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

নেসকোতে কর্মরত এক লাইন ম্যানের ইয়াবা ক্রয়ের ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওতে দেখা গেছে ইয়াবা বিক্রেতার কাছ থেকে লাইনম্যান

2023-09-10T16:43:44+00:00
2023-09-10T16:46:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে নেসকো কর্মচারী কিনছেন ইয়াবা ছবি ভাইরাল
সুভাষ বিশ্বাস, নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৪৩ পিএম  আপডেট: ১০.০৯.২০২৩ ৪:৪৬ পিএম  (ভিজিট : ২৮৬)
X


নেসকোতে কর্মরত এক লাইন ম্যানের ইয়াবা ক্রয়ের ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওতে দেখা গেছে ইয়াবা বিক্রেতার কাছ থেকে লাইনম্যান টিটু আহম্মেদ ৮ পিচ ইয়াবা প্লাস্টিক কাগজে মোড়ানো অবস্থায় কিনছেন। ঘটনাটি নীলফামারীর জলঢাকা উপজেলায়।

জলঢাকা আবাসিক প্রকৌশলী নেসকোর লাইনম্যান টিটু আহমেদ ইয়াবা কেনা ও সেবন করার কথার সত্যতা স্বীকার করে বলেন। আগের ভিডিও স্যার দেখার পরে আমাকে মাফ করে দিয়েছেন। আপনারাও আমাকে মাফ করে দেন। আমি ভাল হয়ে গেছি।

তবে এলাকাবাসীর অভিযোগ নেসকোর লাইনম্যান টিটু আহম্মেদ গ্রাহক হয়রানি ও গ্রাহকের সাথে প্রতারনার মাধ্যমে টাকা জোগাড় করে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা সেবন করেন নিয়মিত।

নাম প্রকাশে অনিচ্ছুক নেসকোর এক কর্মকর্তা বলেন, এ বিষয়টি আমি শুনেছি তিনি মাদক সেবন করেন। এ বিষয়ে  ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জানতে চাইলে নেসকো জলঢাকা উপজেলা আবাসিক প্রকৌশলী স্পন্দন বসাক মুঠো ফোনে বলেন, বিষয়টি জানি বিস্তারিত জানতে হলে আমার অফিসে আসেন।

জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ময়নুল ইসলাম বলেন, লাইনম্যান যদি মাদকের সাথে জড়িত থাকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই ব্যবস্থা গ্রহন করবে।

বাবু/এ.এস







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy