যুক্তরাষ্ট্র কখনও অন্যের ভূরাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না: মার্কিন রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, যুক্তরাষ্ট্র কখনও অন্যের ভূরাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না। মানবাধিকার, জাতিসংঘ ও আন্তর্জাতিক কর্মসূচি

2023-09-21T13:27:46+00:00
2023-09-21T13:27:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্র কখনও অন্যের ভূরাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না: মার্কিন রাষ্ট্রদূত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ১:২৭ পিএম   (ভিজিট : ২৩৪)
X


মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, যুক্তরাষ্ট্র কখনও অন্যের ভূরাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না। মানবাধিকার, জাতিসংঘ ও আন্তর্জাতিক কর্মসূচি বাস্তবায়নই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। বৃহস্পতিবার ( ২১ সেপ্টেম্বর ) সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শান্তি দিবস পালন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র কাজ করছে। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বন্ধে ও শান্তি বজায় রাখতে তরুণদের এগিয়ে আসতে হবে।

পিটার হাস বলেন, রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রত্যাবাসন ও মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দেয়াসহ বেশ কিছু বিষয়ে কাজ করছে বাইডেন প্রশাসন। সংকট থেকে উত্তরনে সম্বনিত প্রচেষ্টা দরকার বলেও জানান তিনি।

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত আবারও বাংলাদেশে অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনের তাগিদ দেন।

বাবু/এ.এস





  বিষয়:   মার্কিন রাষ্ট্রদূত 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy