নবীনগরে ইভটিজিংয়ের দায়ে বখাটের ৬ মাসের কারাদণ্ড

কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বীরগাঁও স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এক বখাটে ছেলেকে ইভটিজিংয়ের অপরাধে মোবাইলকোর্ট অভিযান চালিয়ে ৬ মাসের কারাদণ্ড

2023-09-26T17:31:38+00:00
2023-09-26T17:31:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগরে ইভটিজিংয়ের দায়ে বখাটের ৬ মাসের কারাদণ্ড
কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৩১ পিএম   (ভিজিট : ৩১৬)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বীরগাঁও স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এক বখাটে ছেলেকে ইভটিজিংয়ের অপরাধে মোবাইলকোর্ট অভিযান চালিয়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। জানা যায়, ছেলেটির মোবাইলে বিভিন্ন মেয়েদের সাথে আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া গেলে মোবাইল জব্দ করা হয়েছে। পাশাপাশি ৬ মাস কারাদণ্ড ভোগের পর এ ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। এবং এর ব্যত্যয় ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে মর্মে মুচলেকা নেয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন,  জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোথাও কোনো ইভটিজিং এর ঘটনা ঘটলে সাথে সাথে উপজেলা প্রশাসনকে অবগত করার আহবান জানান তিনি। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy