কলমাকান্দায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কলমাকান্দা, রীনা হায়াৎ

সারাবাংলা

নেত্রকোনা জেলার কলমাকান্দায় ভাড়াটিয়া বাসায় গলায় ফাঁস দিয়ে দিয়ে বিজয় দেবনাথ (২৬) নামের এক অবিবাহিত যুবক আত্মহত্যা করেছেন।শনিবার

2023-09-30T14:51:45+00:00
2023-09-30T14:51:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
কলমাকান্দা, রীনা হায়াৎ
প্রকাশ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ২:৫১ পিএম   (ভিজিট : ২৩৯)
X


নেত্রকোনা জেলার কলমাকান্দায় ভাড়াটিয়া বাসায় গলায় ফাঁস দিয়ে দিয়ে বিজয় দেবনাথ (২৬) নামের এক অবিবাহিত যুবক আত্মহত্যা করেছেন।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার শীববাড়ি রোডের নিলয় সাহার দু'তালা বাসায় এ ঘটনা ঘটে।

নিহত বিজয় দেবনাথ কাঁকড়াচরি জেলার পিতা অজ্ঞাত ছেলে। হাসপাতাল সূত্রে জানা যায়, বিজয় দেবনাথ চাকরিসূত্রে দুই মাস আগে কলমাকান্দা উপজেলা হাসপাতালে ফার্মাসিষ্ট হয়ে এসেছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, স্থানীয় লোকমুখে, এর পেছনে কোন প্রেম ঘটিত বিষয় থাকতে পারে বলে অনেকেই ধারনা করছেন। তবে বাসার মালিক নিলয় সাহা বলেন, আমার বাসায় সে ভাড়া থাকে দু মাস ধরে, ছেলেটার আচার-আচরণ তো ভালোই দেখেছি, কেন যে এমন কাজটি করে বসলো তার কারণ কিছুই জানিনা।

তবে থানার পুলিশ এস আই আমিনুল হোসেন জানায়, প্রাথমিক মৃতের খবর পরিবারের কাছে পাঠানো হয়েছে, তারা আসলে লাশ মর্গে পাঠানো হবে, পরে রিপোর্ট অনুযায়ী আইনি পদক্ষেপ নেয়া হবে। 

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy