প্রতারণার দায়ে মাদার ডেন্টাল কেয়ার’কে ২৫ হাজার টাকা জরিমানা

সুভাষ বিশ্বাস, নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

চিকিৎসকের বিলবোর্ড টাঙ্গিয়ে নিজেই চিকিৎসা সেবা দিতেন ওই ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী রাসেল আহমেদের বিষয়টি ভ্রাম্যমান আদালতের নজরে আসলে

2023-10-02T18:26:56+00:00
2023-10-03T14:11:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রতারণার দায়ে মাদার ডেন্টাল কেয়ার’কে ২৫ হাজার টাকা জরিমানা
সুভাষ বিশ্বাস, নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ৬:২৬ পিএম  আপডেট: ০৩.১০.২০২৩ ২:১১ পিএম  (ভিজিট : ৫৫৯)
X


চিকিৎসকের বিলবোর্ড টাঙ্গিয়ে নিজেই চিকিৎসা সেবা দিতেন ওই ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী রাসেল আহমেদের বিষয়টি ভ্রাম্যমান আদালতের নজরে আসলে ডোমার মাদার ডেন্টাল কেয়ারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেসময় ২৫হাজার টাকা জরিমানা করে আদালত।

সোমবার (২ অক্টোবর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি ডোমার শহরস্থ মাদার ডেন্টাল কেয়ারে নিয়মিত অভিযানে আসেন। অভিযানকালে ম্যাজিস্ট্রেট পরিলক্ষিত করেন, স্বাস্থ্যবিধি না মেনে ডেন্টাল কেয়ারে চিকিৎসকের বিলবোর্ড টাঙ্গিয়ে স্বর্ত্বধিকারী রাসেল আহমেদ নিজেই চিকিৎসাসেবা দিতেন ওই ডেন্টাল কেয়ারে। ম্যাজিস্ট্রেট তাৎক্ষনিক সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাসেল আহমেদ’কে সেবাগ্রহীতাদের সাথে প্রতারনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৫২ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করেন।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এমওডিসি ডা. কামরুল হাসান নোবেল উপস্থিত ছিলেন। প্রসিকিউটর হিসেবে স্যানেটারী ইন্সপেক্টর আল আমীন রহমান অভিযোগ উপস্থাপন করেন। আদালতকে সহযোগীতা করেন থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি জানান, নিয়মিত অভিযান পরিচালনাকালে মাদার ডেন্টাল কেয়ারে সেবা গ্রহীতাদের সাথে প্রতারণার বিষয়টি পরিলক্ষিত হওয়ায় ওই ডেন্টাল কেয়ারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy