যুক্তরাষ্ট্রের বাংলাদেশের গণমাধ্যমের উপর মার্কিন ভিসানীতি প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম

সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মি. পিটার হাস বাংলাদেশের গণমাধ্যমের উপর মার্কিন ভিসানীতি প্রয়োগ করা হতে পারে বলে যে বক্তব্য

2023-10-04T16:51:00+00:00
2023-10-04T16:51:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘বাংলাদেশ সম্পাদক ফোরামের’ বিবৃতি
যুক্তরাষ্ট্রের বাংলাদেশের গণমাধ্যমের উপর মার্কিন ভিসানীতি প্রয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ৪:৫১ পিএম   (ভিজিট : ৩৬৭)
X


সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মি. পিটার হাস বাংলাদেশের গণমাধ্যমের উপর মার্কিন ভিসানীতি প্রয়োগ করা হতে পারে বলে যে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশ সম্পাদক ফোরাম তার এই বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত মনে করে।

এ ধরনের বক্তব্য দেশের স্বাধীন গণমাধ্যমের উপর অযাচিত চাপ সৃষ্টি করে, যা গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপের শামিল।

যুক্তরাষ্ট্র যখন সারা বিশ্বে মুক্ত গণমাধ্যমের কথা বলে, সেখানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের এ ধরনের বক্তব্য দুঃখজনক এবং যুক্তরাষ্ট্রের ঘোষিত নীতির পরিপন্থী। আমরা স্পষ্ট করে বলতে চাই, দেশের গণমাধ্যম এবং সাংবাদিক সমাজ গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কথা বলে। দেশে আসন্ন নির্বাচন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক, এটি দেশের মানুষের প্রত্যাশা এবং এ লক্ষ্যে গণমাধ্যম ও সাংবাদিক সমাজ গুরুত্বপূণ ভূমিকা পালন করছে।

বাবু/এ.এস







Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy