মাটিরাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

মো. ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)

সারাবাংলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভঙ্গের দায়ে রহমানিয়া বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার

2023-10-05T18:31:27+00:00
2023-10-05T18:31:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাটিরাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
মো. ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ৬:৩১ পিএম   (ভিজিট : ১৮০)
X

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভঙ্গের দায়ে রহমানিয়া বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌর এলাকার দলীয়া খালের পাশে অবস্থিত রহমানিয়া বেকারিতে এ অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন। 

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে এবং জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন পণ্য বিক্রি করা একই সাথে মোড়কে পণ্যের তথ্য না থাকায় মাটিরাঙ্গার রহমানিয়া বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭  ও ৪৩ ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।  একইসাথে ভবিষ্যতে এমন অপরাধ না করতে বেকারির মালিক ও কর্মচারিদের  সতর্ক করে দেয়া হয়। 

এ সময় মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারি ও ফুড সেফটি ইন্সপেক্টর মিজানুর রহমান, মাটিরাঙ্গা থানার এসআই মো. ময়নাল হোসেন উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy