হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

2023-10-05T18:49:24+00:00
2023-10-05T18:49:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ৬:৪৯ পিএম   (ভিজিট : ৪৩৯)
X

নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন এর দিকনির্দেশনায় নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ধারাবাহিকভাবে সাফল্য ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ও ফোকাল পয়েন্ট অফিসার তারেক আল মেহেদী উদ্ধারকৃত বিভিন্ন মডেলের ১০টি স্মার্ট মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।

নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত চৌকস অফিসার এসআই আলী হোসেন এবং এসআই মো. ফিরোজ আহমেদসহ অন্যান্য অফিসারগণ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ১০টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করেন।

হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে মালিকরা আনন্দে আপ্লুত হয়ে বলেন, মোবাইল পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। পুলিশ মোবাইল ফোন উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। 

তারা আরও জানান,তাদের মোবাইল ফোন হারিয়ে গেলে নিকতস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল উদ্বার করা হয়। পুলিশ সুপার মহোদয় ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত সদস্যদের কাজ ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ইনচার্জ ছাব্বিরুল আলম, সাইবার ইনভেস্টিগেশন সেলে কর্মরত অফিসারগণ উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy