শান্তি প্রতিষ্ঠা করতে মহানবী (সা.) এর আদর্শের বাস্তবায়ন অপরিহার্য

নিজস্ব প্রতিবেক

রাজধানী

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে গত শনিবার (৭ অক্টোবর) শনিবার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবের

2023-10-08T17:48:43+00:00
2023-10-08T17:48:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শান্তি প্রতিষ্ঠা করতে মহানবী (সা.) এর আদর্শের বাস্তবায়ন অপরিহার্য
নিজস্ব প্রতিবেক
প্রকাশ: রোববার, ৮ অক্টোবর, ২০২৩, ৫:৪৮ পিএম   (ভিজিট : ২৯২)
X


ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে গত শনিবার (৭ অক্টোবর) শনিবার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ মিলনায়তনে আয়োজিত আলোচনা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি শাহ সুফি আল্লামা তৌহিদুল ইসলাম চিশতী নিজামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ড. আনিসুর রহমান জাফরী এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাজ্জাদানীশিন বকশী বাজার খানকাহ শরিফ ও মোবারকী গ্রুপের প্রেসিডেন্ট হযরত শাহ্ সাঈদ আন্ওয়ার মোবারকী আল ক্বাদরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও ধর্মবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান আল্লামা খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল।

লায়ন মো. গনি মিয়া বাবুল বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে মহানবী (সা.) এর আদর্শের বাস্তবায়ন অপরিহার্য। তাঁকে আল্লাহ তায়ালা সমগ্র জাহানের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছেন। সমাজের সর্বস্তরে মহানবী (সা.) এর আদর্শ, শিক্ষা ও গুণাবলি বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যক মুসলমানকে কাজ করতে হবে।

অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সুফি দার্শনিক মোস্তাক আহমদ, জরলক্ষী শাজুলিয়া দরবার শরীফের প্রধান খলিফা শাহ-সুফি জয়নাল আবেদীন শাজলী, খাজা রাশিদুল ইসলাম মোজাদ্দেদী প্রমুখ।

বাবু/এ.এস






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy