ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

ফিলিস্তিনিতে ইশিশু-নারী, বৃদ্ধসহ গণহত্যা বন্ধ করে যুদ্ধ বিরতির মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্ববানে মানববন্ধন ও

2023-10-27T17:05:50+00:00
2023-10-27T17:05:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩, ৫:০৫ পিএম   (ভিজিট : ২৪৩)
X

ফিলিস্তিনিতে ইশিশু-নারী, বৃদ্ধসহ গণহত্যা বন্ধ করে যুদ্ধ বিরতির মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্ববানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাকের পার্টি টাঙ্গাইল জেলা শাখা। শুক্রবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। 

এ সময় বক্তব্য রাখেন, জাকের পার্টির যুব ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার মন্তজ আলী, জেলা শাখার পূর্ব অংশের সভাপতি আব্দুল আজিজ ও পশ্চিম অংশের সভাপতি এনামুল হক মঞ্জু। 

বক্তারা অবিলম্বে ফিলিস্তিনিতে ইসরাইলি হামলা বন্ধের দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। এতে জাকের পার্টি ও এর সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy