সমাবেশের নামে সহিংসতার পরিকল্পনা আছে বিএনপির: দীপু মনি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সমাবেশের নামে বিএনপির সহিংসতা করার পরিকল্পনা আছে। কারণ বিএনপি-জামায়াতের এমন অতীত রেকর্ড আছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা.

2023-10-27T18:43:22+00:00
2023-10-27T18:43:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সমাবেশের নামে সহিংসতার পরিকল্পনা আছে বিএনপির: দীপু মনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩, ৬:৪৩ পিএম   (ভিজিট : ১৩০)
X

সমাবেশের নামে বিএনপির সহিংসতা করার পরিকল্পনা আছে। কারণ বিএনপি-জামায়াতের এমন অতীত রেকর্ড আছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে চাঁদপুরে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। তাই ডান বাম মিলিয়ে সরকার বিরোধীরা এখন গুজব এবং অপ্রচার চালাচ্ছে। নতুন শিক্ষানীতি নিয়েও বিএনপি-জামায়াত অপ্রচার চালাচ্ছে। তাই গুজবে কান না দিতে সবাইকে সতর্ক থাকতে হবে।

দীপু মনি আরও বলেন, আওয়ামী লীগ শান্তির স্বপক্ষে ও মানুষের অধিকারের পক্ষে। সেই দায়িত্ব আওয়ামী লীগ সবসময় পালন করে এসেছে। তাই সরকারের পাশাপাশি দলও দায়িত্ব পালন করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পর চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy