সন্ধ্যার পর রাজধানীতে দুই বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি দলের দ্বিতীয় দফা ডাকা অবরোধের প্রথমদিন রোববার (৫ নভেম্বর) সন্ধ্যার পর ঢাকায় দুই বাসে আগুন

2023-11-05T19:25:43+00:00
2023-11-05T19:25:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সন্ধ্যার পর রাজধানীতে দুই বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ নভেম্বর, ২০২৩, ৭:২৫ পিএম   (ভিজিট : ১৭২)
X

বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি দলের দ্বিতীয় দফা ডাকা অবরোধের প্রথমদিন রোববার (৫ নভেম্বর) সন্ধ্যার পর ঢাকায় দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।






অন্যদিকে, রাজধানীর বাংলামোটরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।






তিনি বলেন, বিকেল ৩টা ৪২ মিনিটের দিকে মিরপুর বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৈতালী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। তবে, ফায়ার সার্ভিস আসার আগেই বাসের আগুন নির্বাপণ করেন বাঙলা কলেজের শিক্ষার্থীরা।

অন্যদিকে, রাজধানীর বাংলামোটরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy