গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, দুই বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। বিক্ষোভ থেকে একসঙ্গে দুই

2023-11-07T12:20:33+00:00
2023-11-07T12:20:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, দুই বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ১২:২০ পিএম   (ভিজিট : ১৫৪)
X

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। বিক্ষোভ থেকে একসঙ্গে দুই বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ বিক্ষোভ ও অগ্নিসংযোগ করেন শ্রমিকরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত কয়েকদিন ধরেই কোনাবাড়ীসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ী, বাইমাইল ও জরুনসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও ভাঙচুর করেন শ্রমিকরা। এক পর্যায়ে তারা কোনাবাড়ীর বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এসময় আজমেরী পরিবহনের দুটি যাত্রীবাহী বাসে আগুন দেন শ্রমিকরা। তখন যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকেই শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটছে।

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আশরাফ উদ্দিন জানান, বিভিন্ন পোশাক কারখানার শত শত শ্রমিক বিক্ষোভ করছেন। শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলো অবরোধ করেছেন। এক পর্যায়ে তারা দুইটি বাসে আগুন দেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy