কোনো বিদেশীদের এইভাবে দৌড়ঝাঁপ করার সুযোগ নেই : কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমেরিকার রাষ্ট্রদূত বাংলাদেশের তিনটি রাজনৈতিক দলকে চিঠি দিয়ে

2023-11-17T15:41:54+00:00
2023-11-17T15:51:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোনো বিদেশীদের এইভাবে দৌড়ঝাঁপ করার সুযোগ নেই : কাদের সিদ্দিকী
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ৩:৪১ পিএম  আপডেট: ১৭.১১.২০২৩ ৩:৫১ পিএম  (ভিজিট : ১৮৯)
X

কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমেরিকার রাষ্ট্রদূত বাংলাদেশের তিনটি রাজনৈতিক দলকে চিঠি দিয়ে দেশকে বিভক্ত করেছেন। দেশে কি আর কোন রাজনৈতিক দল নেই। দেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রের নাগরিক হিসেবে জঘণ্য অপরাধ করেছে, এর জন্য তাকে আইনের আওয়াতায় আনা যেতে পারে। কোন বিদেশী এইভাবে দৌড়ঝাপ করার সুযোগ নেই। তাই বাংলাদেশের জনগনই পিটার হাসকে স্যাংশন দিতে পারে। 

তিনি শুক্রবার সকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৭ তম মৃত্যুবার্ষিকীতে মাজারে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, আমেরিকার সমর্থন নেয়া বিএনপিকে মুসলিমদের ভোট দেয়া উচিত হবে না। ইসরাইল গাজায় যেভাবে মুসলমানদের নির্যাতন করছে, বৃদ্ধ থেকে শুরু করে শিশুদের হত্যা করছে। এই সময়ে পৃথিবীর কোন মানুষই আমেরিকার পক্ষে যাওয়া উচিত নয়।

তিনি বলেন, আমরা আমেরিকায় বসবাস করি না। আমরা বাংলাদেশে বাস করি। আমেরিকার স্যাংশন দিবে এই ভয়ে আমরা বিয়ে করবো না, বউ তালাক দিব, মেয়ে বিয়ে হবে না, ছেলের বিয়ে হবে এ রকম চিন্তা ভাবনা করা উচিত নয়। আমেরিকার রাষ্ট্রদূত বাংলাদেশে এত দৌড়াদৌড়ী ভাল না। এটা তার দেশের নির্বাচন না। এটা আমাদের দেশের নির্বাচন। আমাদের গরীব দেশ বলে গরীবের সুন্দরী বউয়ের মতো যে যা খুশি তাই করবেন, এটা হতে পারে না। 
বঙ্গবীর বলেন, আমেরিকার স্যাংশন নিয়ে জাতীয় পাটির জিএম কাদের যা বলেছেন তার জীবনের সবচেয়ে শ্রেষ্ট ভুল কথা বলেছেন। দেশে নির্বাচনী তফশিল ঘোষিত হয়েছে। একটি গনতান্ত্রিক দেশে প্রভাবমুক্ত নির্বাচন হওয়া দরকার। কোন দল আসলো আর কোন দল আসলো না, এটাকে বিবেচনা না করে, যাতে সমস্ত ভোটার ঈদের আনন্দ নিয়ে ভোট দিতে পারে এই ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশনকে। এখানে নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমার বোন শেখ হাসিনা। তাই বলব শেখ হাসিনা আপনার কিছু দুষ্টু লোক আছে তাদের গলায় লাগাম দেন। তা না হলে সমস্ত অর্জন ধুলিসাৎ হবে।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতালীগের ভারপ্রাপ্ত সভাপতি এটিএম খালেক হিটলু, সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি আব্দুর সবুর, সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন সজিব, বাসাইল পৌর মেয়র রাহাত হোসেন টিপু, ও ঘাটাইল উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy