শেখ হাসিনা আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনবেন শনিবার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামীকাল শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের

2023-11-17T15:45:07+00:00
2023-11-17T15:45:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনা আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনবেন শনিবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ৩:৪৫ পিএম   (ভিজিট : ১৬১)
X

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামীকাল শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের মনোনয়নপত্র সরাসরি কিনবেন। এর মধ্য দিয়ে তিনি আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

আজ শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সরাসরি উপস্থিত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন।’

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। মনোনয়নপত্র বিক্রির জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ের দোতলা ও তিনতলায় মোট ১০টি বুথ স্থাপন করা হয়েছে। জমা দেওয়ার জন্য নিচতলায় একটি বুথ থাকবে।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy