দশমিনায় পৃথক পৃথক পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর দশমিনা উপজেলায় পৃথক পৃথক পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।বুধবার সকাল ১০টায় উপজেলার আলীপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামের

2023-11-22T17:10:54+00:00
2023-11-22T17:10:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দশমিনায় পৃথক পৃথক পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৫:১০ পিএম   (ভিজিট : ১৮২)
X

পটুয়াখালীর দশমিনা উপজেলায় পৃথক পৃথক পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার সকাল ১০টায় উপজেলার আলীপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামের আছিয়া দেড় বছর ও বেলা ১১টায় উপজেলার সদর ইউনয়নের  নিজাবাদ গ্রামের রাইসা দেড় বছর পানিতে ডুবে এই দুর্ঘটনা ঘটে।  

আছিয়া আলীপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামের মো. হিরন চৌকিদারের মেয়ে ও রাইসা দশমিনা সদর ইউনিয়নের নিজাবাদ গ্রামের মো. রুবেল হোসেন এর মেয়ে ।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পরিবারের লোকজন সাংসারিক কাজে ব্যস্ত থাকার ফাঁকে ওই শিশু রাইসা বাড়ির পাশে ডোবার পানিতে ও আছিয়া বাড়ির পুকুরের পরে যায়। দীর্ঘ সময় শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যয়ে ডোবা ও পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে ডাকচিৎকার শুরু করেন। 

পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা পৃথক পৃথক ভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy