টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের অবরোধ বিরোধী মিছিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসুচীর শেষ দিনে টঙ্গীতে শান্তি মিছিল করেছে টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগ। বৃহস্পতিবার

2023-11-23T16:56:56+00:00
2023-11-23T16:56:56+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের অবরোধ বিরোধী মিছিল
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৪:৫৬ পিএম   (ভিজিট : ৩৪৭)
X

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসুচীর শেষ দিনে টঙ্গীতে শান্তি মিছিল করেছে টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অঞ্চলের কলেজগেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে এরশাদ নগর এলাকায় গিয়ে শেষ হয়।

টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন মনি সরকারের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা জাকির হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা নুর নবী কামাল, ৪৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সজল সরকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মহসিন আলম, সোহাগ বাবু প্রমূখ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচনকে বানচাল করতে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা অগ্নি সন্ত্রাস শুরু করেছে। তারা হরতাল অবরোধ দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। শুধু তাই নয় তারা দেশ বিদেশে না না ষড়যন্ত্রে লিপ্ত। এসব ষড়যন্ত্র মোকাবেলায় বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যান গার্ড হিসেবে যেকোন নৈরাজ্য প্রতিহত করতে স্বেচ্ছাসেবক লীগ সবসময় মাঠে আছে এবং থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy