নড়াইলে জমি দখল করে মার্কেট নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের নড়াগাতী থানার মহাজন ফেরিঘাট এলাকার খোকন কুমার দাসের প্রায় ১৪ শতক জমি দখল করে প্রতিপক্ষের লোকজন মার্কেট

2023-12-02T14:35:47+00:00
2023-12-02T14:35:47+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
নড়াইলে জমি দখল করে মার্কেট নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ২:৩৫ পিএম   (ভিজিট : ১৩৮)
X

নড়াইলের নড়াগাতী থানার মহাজন ফেরিঘাট এলাকার খোকন কুমার দাসের প্রায় ১৪ শতক জমি দখল করে প্রতিপক্ষের লোকজন  মার্কেট নির্মাণে বাধা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে শনিবার বেলা ১১টার দিকে মহাজন ফেরিঘাটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন-মাউলী ইউনিয়ন পরিষদের ৮নম্বর ওয়ার্ড মেম্বার বিজন কুমার সরকার, হাবিবুর রহমান, ভুক্তভোগী খোকন কুমার দাস, কবিতা দাসসহ অনেকে।

বক্তারা বলেন, নড়াইলের মহাজন ফেরিঘাট এলাকায় প্রায় ১৪ শতক জমির দলিল খোকন কুমার দাসের নামে থাকলেও প্রতিপক্ষের ভরত খানসহ তার লোকজন দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জমি খোকন কুমার দাস দীর্ঘদিন ধরে বৈধ ভাবে ভোগদখল করে আসছেন। খোকন দাস সম্প্রতি মার্কেট নির্মাণ করতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেন। ইট, বালুসহ নির্মাণ সামগ্রী এনে রাখার পরও কাজ শুরু করতে পারছেন না। এছাড়া ভুক্তভোগী খোকন কুমার দাসকে সম্প্রতি মাউলী ইউনিয়ন ভূমি অফিসের  সামনে থেকে কিল-ঘুষিসহ হাতুড়িপেটা করেছে ভরত খানসহ তার লোকজন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

এদিকে জমি দখলের অভিযোগ অস্বীকার করে ভরত খান বলেন, আমরা কারোর জমি দখল করিনি। মাকের্ট নির্মাণ কাজেও বাধা দেয়া হয়নি। খোকন দাসকে মারধরের বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy