মোরেলগঞ্জে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা

মোরেলগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ, উৎসবমুখর ও দলের প্রার্থীকে বিজয়ী করার লক্ষেবাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের

2023-12-04T19:28:17+00:00
2023-12-04T19:28:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মোরেলগঞ্জে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা
মোরেলগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ৭:২৮ পিএম   (ভিজিট : ১৮৮)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ, উৎসবমুখর ও দলের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেল ৪ টায় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ-শরণখোলা আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ। সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম মনিরুল হক তালুকদার। 

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মাহফিজুর রহমান। 

বর্ধিত সভায় পৌর এলাকায় নির্বাচন পরিচালনার জন্য এসএম মনিরুল হক তালুকদারকে আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy